বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

পাকিস্তান থেকে ওষুধ আমদানি বন্ধ করল আফগানিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তান থেকে আসা ওষুধের ওপর কড়া নিষেধাজ্ঞা দিয়েছে আফগানিস্তান। প্রতিবেশি দেশটি থেকে আমদানি করা ওষুধকে ‘নিম্নমানের’ বলছে তালেবান সরকার।
 
আফগানিস্তানের সরকারি একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সীমান্ত বাণিজ্যে ঘনঘন বিঘ্ন ও পণ্য পরিবহনে বাধার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তালেবান সরকার। নিষেধাজ্ঞার পাশাপাশি যেসব ঠিকাদারের পাকিস্তানি সরবরাহকারীদের সঙ্গে চলমান চুক্তি রয়েছে, তাদের তিন মাসের মধ্যে সেই চুক্তি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
 
বুধবার (১২ নভেম্বর) আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার কাবুলে ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জাতীয় বাণিজ্য সুরক্ষা নিয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন তিনি।
 
বারাদর সতর্ক করে দিয়ে বলেন, এই নোটিশের পরও যদি কেউ পাকিস্তানের সাথে বাণিজ্য চালিয়ে যায়, তাহলে ইসলামিক আমিরাত এই ধরনের ব্যবসায়ীদের সাথে সহযোগিতা করবে না বা তাদের কথা শুনবে না।’
 
উল্লেখ্য, বর্তমানে পাকিস্তান, ভারত, তুরস্ক ও বাংলাদেশ থেকে ওষুধ কেনে আফগানিস্তান। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার আগে দেশটি বছরে প্রায় ১ বিলিয়ন ডলার মূল্যের ওষুধ আমদানি করত।
 
এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ