মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

ইস্তাম্বুলের গুরুত্বপূর্ণ ‘নীল মসজিদ’ পরিদর্শন করলেন পোপ চতুর্দশ লিও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরস্ক সফরের তৃতীয় দিনে পোপ লিও চতুর্দশ ইস্তাম্বুলের 'সুলতান আহমেদ মসজিদ' পরিদর্শন করেন। গুরুত্বপূর্ণ এই মসজিদটি 'নীল মসজিদ' নামেও পরিচিত।

উসমানীয় সাম্রাজ্যের সুলতান আহমেদ (প্রথম) ১৬১৭ সালে কনস্টান্টিনোপলের গ্রেট প্যালেসের অংশে মসজিদটির নির্মাণ সম্পন্ন হয়েছিল।

ভ্যাটিকানের প্রেস অফিস এক বিবৃতিতে জানায়, 'পোপ নীরবে, স্মৃতিচারণে এবং মনোযোগ সহকারে শ্রবণ করার মনোভাব নিয়ে, স্থানটির প্রতি এবং সেখানে প্রার্থনায় সমবেত ব্যক্তিদের বিশ্বাসের প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে মসজিদ পরিদর্শনের অভিজ্ঞতা উপভোগ করেছেন।'

মসজিদটির ভবনের দেয়ালে লাগানো ইজনিকের ২১ হাজারেরও বেশি সিরামিক টাইলস- প্রধানত নীল এবং ফিরোজা। এই বিশিষ্টই মসজিদটির ডাকনাম 'নীল মসজিদ'-এর উদ্ভব ঘটিয়েছে।

লক্ষ্য ছিল এই মসজিদটিকে অটোমান সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ হিসেবে গড়ে তোলা। তোপকাপি লাইব্রেরিতে বর্তমানে সংরক্ষিত আটটি খণ্ডে মসজিদটির নির্মাণের তথ্য রয়েছে।

আজ শনিবার ২৯ নভেম্বন সকালে মসজিদে পৌঁছানোর সময় পোপ লিও সঙ্গে ছিলেন তুর্কি সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নুরি এরসয়, ইস্তাম্বুলের প্রাদেশিক মুফতি এমরুল্লাহ টুনসেল এবং সুলতান আহমেদ মসজিদের ইমাম কুরা হাফিজ ফাতিহ কায়া। মুয়াজ্জিন মুসা আসগিন টুনকা পোপের মসজিদ পরিদর্শনের নেতৃত্ব দেন।

পোপ লিও হলেন তৃতীয় পোপ, যিনি নীল মসজিদ পরিদর্শন করেছেন। তার পূর্বসূরি ফ্রান্সিস (২০১৪ সালে) এবং বেনেডিক্ট ষোড়শ (২০০৬ সালে) এটি পরিদর্শন করেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ