মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

ইস্তাম্বুলের ঐতিহাসিক মসজিদ পরিদর্শনে পোপ লিও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চার দিনের তুরস্ক সফরে ইস্তাম্বুলের ঐতিহাসিক ব্লু মসজিদ পরিদর্শন করেছেন ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ লিও। শ্রদ্ধার প্রতীক হিসেবে জুতা খুলে মসজিদে প্রবেশ করলেও সেখানে তাকে প্রার্থনা করতে দেখা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৯ নভেম্বর) ইস্তাম্বুলের ঐতিহাসিক ব্লু মসজিদে পরিদর্শনে যান পোপ লিও। সম্মানের প্রতীক হিসেবে জুতো খুলে প্রবেশ করলেও পোপকে মসজিদে প্রার্থনা করতে দেখা যায়নি।

ইস্তাম্বুলের ইমাম এবং মুফতির নেতৃত্বে পোপ প্রায় ১০ হাজার মুসল্লি ধারণ ক্ষমতাসম্পন্ন এই বিশাল কমপ্লেক্সটি ঘুরে দেখেন। সাদা মোজা পরিহিত পোপ ২০ মিনিটের এই পরিদর্শনের সময় হাসিমুখে ছিলেন। এসময় মসজিদের প্রধান মুয়াজ্জিনও তাদের সঙ্গে ছিলেন।

রয়টার্স বলছে, পোপের এই পরিদর্শনের বিষয়টি নিয়ে বিস্মিত হয়েছে ভ্যাটিকান কর্তৃপক্ষ। কারণ তুরস্কের রাষ্ট্র-পরিচালিত ধর্মীয় সংস্থা ‘দিয়ানত’ পোপকে মসজিদ পরিদর্শনের জন্য অভ্যর্থনা জানায়নি।

তবে পরিদর্শনের ঘণ্টা তিনেক পর ভ্যাটিকান এক বিবৃতিতে জানায়, অভ্যর্থনা ও প্রার্থনা দুটোই হয়েছে। ভ্যাটিকানের প্রেস অফিস পরে স্বীকার করে, বিবৃতিটি ভুলবশত পাঠানো হয়েছিল।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ