মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

ভারতীয় আদালত মুসলিমদের সাংবিধানিক অধিকার খর্ব করছে: মাওলানা মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতীয় আদালত মুসলিমদের সাংবিধানিক অধিকার খর্ব করছে বলে অভিযোগ করেছেন জমিয়তে উলেমায়ে হিন্দের সভাপতি মাহমুদ মাদানী। এর পেছরে সরকারি চাপ রয়েছে বলেও দাবি করেন তিনি।

রবিবার (৩০ অক্টোবর) ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক গণমাধ্যম পুবের কলমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মাওলানা মাহমুদ মাদানী বলেন, দেশে সংখ্যালঘুরা ঠিকমতো ন্যায্য অধিকার পাচ্ছেন না, আর সেই অধিকার রক্ষা করা সরকারেরই দায়িত্ব। বিচার বিভাগের ওপর সরকারি চাপও রয়েছে। তিনি অভিযোগ করেন, গত কয়েক বছরে বাবরি মসজিদ মামলাসহ তিন তালাকের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আদালতের রায় দেখে মনে হয়েছে, বিচার বিভাগের সিদ্ধান্তের উপর সরকারি চাপ রয়েছে। তার কথায়, সংবিধান সংখ্যালঘুদের যেসব অধিকার দিয়েছে, সাম্প্রতিক অনেক সিদ্ধান্ত সেই অধিকারকে খর্ব করেছে।

‘জিহাদ’ শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে মাদানি বলেন, জিহাদকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। সংবাদমাধ্যম ও সরকার ইচ্ছাকৃতভাবে ‘লাভ জিহাদ’ বা ‘ল্যান্ড জিহাদ’-এর মতো শব্দ ব্যবহার করে একটি ‘পবিত্র ধারণাকে’ বিকৃত করছে। তার কথায়, ধর্মীয় গ্রন্থে জিহাদ মানে অন্যের কল্যাণ ও মঙ্গলের জন্য সংগ্রাম। তিনি বলেন, ‘জিহাদ পবিত্র ছিল এবং থাকবে। নিপীড়ন হলে জিহাদ হবেই।’

তবে তিনি স্পষ্ট করেন, ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো হিংসাকে প্রশ্রয় দেয় না এবং ভারতের মুসলমানরা সংবিধানের প্রতি অনুগত। সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব, এ কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

১৯৯১ সালের উপাসনালয় আইন থাকা সত্ত্বেও বিভিন্ন মামলার চলমান প্রক্রিয়া নিয়ে মন্তব্য করে তিনি বলেন, ‘সব কোর্ট সুপ্রিম নয়। সুপ্রিম কোর্ট যদি সংবিধান রক্ষা করতে না পারে, তাহলে তাকে সর্বোচ্চ বলা যাবে না।’

মাদানীর বক্তব্য এবং বিজেপির পাল্টা তোপ- সব মিলিয়ে রাজনৈতিক মহল এখন সরগরম। সংখ্যালঘু অধিকার, আদালতের স্বাধীনতা এবং জিহাদ বিতর্কে উত্তেজনা আরো বাড়ছে দেশজুড়ে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ