মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

অস্ট্রেলিয়ার মাঝ আকাশে ২ বিমানের সংঘর্ষ, পাইলট নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অস্ট্রেলিয়ার সিডনির কাছে আকাশে দুটি হালকা বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি বিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হয়েছেন। 

এএফপির প্রতিবেদন অনযায়ী, রবিবার (৩০ নভেম্বর) সকালে ওই দুর্ঘটনা ঘটে, তবে এর কারণ এখনও জানা যায়নি।
 
নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ জানিয়েছে, উদ্ধারকারীরা সিডনির দক্ষিণ-পশ্চিমের ওয়েডারবার্নে বিমানবন্দরের কাছে ঝোপঝাড়ের মধ্যে বিধ্বস্ত বিমানটির পাইলটের মরদেহ খুঁজে পান। পুলিশ বলেছে, তাদের জানানো হয়েছিল যে দুটি ছোট বিমান মাঝ আকাশে ধাক্কা খায়। এরপর একটি বিমান কাছেই ঝোপঝাড়ে বিধ্বস্ত হয়।

দ্য ক্যানবেরা টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, এই ঘটনায় তাৎক্ষণিক একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর (এটিএসবি) তদন্তকারীরা দুর্ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করবেন এবং সংঘর্ষের কারণ অনুসন্ধান করবেন।

তদন্তকারী দলটি দুর্ঘটনাস্থলের মানচিত্র তৈরি করবেন, বিমানটির ধ্বংসাবশেষ ও ক্ষতি পরীক্ষা করবেন। তারা প্রয়োজনীয় অংশগুলো সংগ্রহ করে আরও বিশদ বিশ্লেষণ করবেন। 

তবে অস্ট্রেলিয়ান এসোসিয়েট প্রেস জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই একজন পাইলটের মরদেহ পাওয়া গেছে। এই ঘটনায় অন্য বিমানটি নিরাপদে অবতরণ করতে পারে। ওই বিমানের পাইলটের কোনো ক্ষতিও হয়নি।

ব্যুরো এটিএসবি এক বিবৃতিতে জানায়, ‘সংঘর্ষে জড়িত বিমানগুলোর একটি নিরাপদে অবতরণ করেছিল। কিন্তু অন্যটি ভূমিতে আছড়ে পড়ে এবং তার পাইলট নিহত হন।’ বিস্তারিত খোঁজ করার জন্য দুর্ঘটনার এলাকা জনসাধারণকে এড়িয়ে যেতে অনুরোধ করেছে এটিএসবি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ