মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

ইরানে স্বর্ণের বড় মজুদ আবিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশটির অন্যতম বড় স্বর্ণখনিতে নতুন করে বড় ধরনের মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছে ইরান। সোমবার স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। তেহরান থেকে এএফপি এ খবর জানায়।

নতুন মজুদের সন্ধান মিলেছে পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশের বেসরকারি মালিকানাধীন শাদান স্বর্ণখনিতে।

ফার্স নিউজ এজেন্সি এটিকে দেশের গুরুত্বপূর্ণ খনিগুলোর একটি হিসেবে বর্ণনা করেছে।
সংস্থাটি জানায়, শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় নতুন মজুদের সত্যতা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে।

খবরে বলা হয়, দেশের পূর্বাঞ্চলের শাদান স্বর্ণখনির বিদ্যমান মজুদ নতুন এই আবিষ্কারের পর উল্লেখযোগ্যভাবে বাড়বে।

এতে আরও জানানো হয়, নতুন মজুদে প্রায় ৭ দশমিক ৯৫ মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং ৫৩ দশমিক ১ মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক রয়েছে। অক্সাইড আকরিক সাধারণত উত্তোলন তুলনামূলক সহজ ও কম ব্যয়বহুল।

ইরান কখনোই নিজেদের জাতীয় স্বর্ণ মজুদের পরিমাণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে দেশটি সাম্প্রতিক বছরগুলোতে স্বর্ণ কেনা অনেক বাড়িয়েছে বলে দাবি করে।
গত সেপ্টেম্বর ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদরেজা ফারজিন জানান, ২০২৩-২৪ সালে কেন্দ্রীয় ব্যাংকটি বিশ্বে শীর্ষ পাঁচ স্বর্ণ-ক্রয়কারী ব্যাংকের একটি ছিল। দেশটির আইএসএনএ সংবাদমাধ্যমেও এ তথ্য প্রকাশিত হয়।

কেন্দ্রীয় ব্যাংকের আরেক কর্মকর্তা ইয়েকতা আশরাফির উদ্ধৃতি দিয়ে জানানো হয় আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপের মধ্যে স্বর্ণ মজুত বৃদ্ধির খবর দেশটির অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়তা করবে।

ইরানে মোট ১৫টি স্বর্ণখনি রয়েছে। এর মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলের জারশোরান খনিটি সবচেয়ে বড়।

তেহরান পরমাণু কর্মসূচির মাধ্যমে অস্ত্র তৈরি করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগে দেশটির ওপর দীর্ঘদিন ধরে একাধিক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞার ধকলে ইতোমধ্যেই ইরানের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। যদিও এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ