মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

সৌদি আরবে দুর্নীতির দায়ে ১১২ কর্মকর্তা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘুষ, দুর্নীতি এবং সরকারি পদের ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সৌদি আরবের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, পৌরসভা এবং গৃহায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ১১২ জন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ।

সৌদি তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ (নাজাহা) এক বিবৃতিতে জানিয়েছে, পুরো নভেম্বর মাসজুড়ে পরিচালিত ব্যাপক তদন্ত এবং পর্যবেক্ষণে দেশব্যাপী ৬ হাজার ৯৮১টি অভিযান চালানো হয়েছে। এসময় মোট ৩৭১ জন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হয়, যাদের মধ্যে ১১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

দুর্নীতি দমন সংস্থাটি বলেছে, সর্বশেষ অভিযানগুলো দেশের সকল সরকারি প্রতিষ্ঠানে আর্থিক-প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত, সরকারি তহবিল রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সৌদি সরকারের বৃহত্তর প্রচেষ্টার অংশ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গ্রেফতার কর্মকর্তাদের সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র: গালফ নিউজ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ