মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, মুসলিমদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পূর্বঘোষণা অনুসারেই ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সাসপেন্ড হওয়া এই তৃণমূল বিধায়কের কর্মসূচির জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ল ১২ নম্বর জাতীয় সড়ক।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙাকে ঘিরে উত্তাল হয়েছিল গোটা ভারত। ৩৩ বছর পর, এবার একই দিনে বাবরি মসজিদ পুনরায় নির্মাণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে চরম উত্তেজনা।

শনিবার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১১টার পরেই মুর্শিদাবাদের বেলডাঙার বড়ুয়া মোড় থেকে রেজিনগর পর্যন্ত জাতীয় সড়কে যান চলাচলের গতি থমকে যায়। বেলা গড়াতেই মানুষের ঢল নামে রাস্তায়, কলকাতামুখী লেনে পর পর দাঁড়িয়ে পড়ে গাড়িগুলি।

বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচি যেখানে হয়েছে, সেই জায়গাটি জাতীয় সড়ক থেকে খুব বেশি দূরে নয়। মেরেকেটে ৩০০ থেকে ৪০০ মিটার। তাই সড়কপথে ওই অনুষ্ঠানে যোগ দিতে আসেন বহু মানুষ।

জাতীয় সড়কে বহু গাড়ি দাঁড়িয়ে পড়ে। পিছনের গাড়িগুলি দাঁড়িয়ে পড়ায় অনেকে প্রায় সাত-আট কিলোমিটার পায়ে হেঁটে সভাস্থলে পৌঁছোন।

জাতীয় সড়কের পার্শ্ববর্তী কৃষিজমিগুলির উপর দিয়ে অনেকে সভাস্থলে পৌঁছোনোর চেষ্টা করেন। জাতীয় সড়ক ধরে অনেককে মসজিদ নির্মাণের জন্য মাথায় ইট নিয়ে আসতেও দেখা যায়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ