মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে ৭ জন নিহত, আহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরস্কের দক্ষিণাঞ্চলে একটি লরির সঙ্গে আন্তঃনগর বাসের সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন এবং এতে আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। আজ শনিবার (৬ ডসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গভর্নরের কার্যালয়।

সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি বলছে, আদানা এবং গাজিয়ানটেপ শহরকে সংযুক্তকারী মহাসড়কে ভোরের আগে এই ঘটনা ঘটে। একটি বাস আর্টিকুলেটেড লরির পেছনে ধাক্কা খেলে টায়ার ফেটে যায়।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত ফুটেজে দেখা গেছে, বাসটির সামনের ডান অংশটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে।

ওসমানিয়ে গভর্নরের কার্যালয়ের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, নিহত এবং আহতরা সকলেই বাসে ছিলেন। নিহতদের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া লরি চালককে আটক করা হয়েছে এবং পুলিশ রাস্তা বন্ধ করে দিয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ