মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

গাজা শান্তি পরিকল্পনা দ্রুত এগিয়ে নিতে কাজ করছে তুরস্ক: ফিদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, গাজা শান্তি পরিকল্পনাকে এগিয়ে নিতে তার দেশের প্রচেষ্টা অব্যাহত থাকবে। গতকাল শনিবার দোহা ফোরাম ২০২৫-এর ফাঁকে বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আঙ্কারা গাজার জন্য ‘সুনির্দিষ্ট ও বাস্তব পদক্ষেপ’ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘যুদ্ধ বন্ধ করতে এবং শান্তি পরিকল্পনা বাস্তবায়নের কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে। কিন্তু ইসরাইলের উদ্দেশ্য এখনও আগেই মতোই নেতিবাচক রয়ে গেছে। এই প্রক্রিয়াটি সাবধানতার সঙ্গে পরিচালনা করতে হবে।’

ফিদান বলেন, শান্তি চুক্তিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সমন্বয় নিশ্চিত করতে আঙ্কারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আমরা গাজার শান্তি পরিকল্পনা যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর করতে এবং এই মানবিক ট্র্যাজেডির অবসান ঘটানোর জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।’

গাজার শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে সকল ইসরাইলি বন্দির মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি, ইসরাইলি বাহিনীর ধীরে ধীরে প্রত্যাহার, একটি নতুন শাসন ব্যবস্থা এবং দুই বছরের যুদ্ধে ইসরাইল যে উপত্যকার ধ্বংস করেছে তার পুনর্নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইল তা বারবার লঙ্ঘন করছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ