মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

বাবরি মসজিদ প্রকল্পে জমা পড়ল কত কোটি রুপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুর্শিদাবাদের বেলডাঙায় ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকেই অনুদানের প্রবাহ বেড়ে গেছে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে বাবরি মসজিদের জন্য অর্থ সংগ্রহের কাজ চলছে। বর্তমানে ১১টি বাক্সে নগদ অর্থ, ৫০০ রুপির নোট থেকে খুচরা টাকা, এমনকি বিদেশি মুদ্রাও জমা পড়েছে। অনুদানের পরিমাণ এখন পর্যন্ত ৩ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।

হুমায়ুন কবির জানান, অনেকে অনলাইনে অনুদান দিচ্ছেন, কেউ আবার সরাসরি নগদ অর্থ প্রদান করছেন। প্রতিদিনই তাঁর বাড়িতে টাকাপত্রের গোণা হচ্ছে, যা মসজিদ নির্মাণের জন্য ব্যবহার করা হবে।

বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনে (৬ ডিসেম্বর) দেশের জাতীয় সড়ক অবরুদ্ধ হয়। পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্থান থেকে লোক সমাগম হয় এবং আশেপাশের এলাকা থেকে অনেকেই মাথায় ইট নিয়ে উপস্থিত হন। অনুষ্ঠান থেকে হুমায়ুন কবির মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দেন।তিনি বলেন, মসজিদ তৈরিতে বাধা দেওয়া হলেও তিনি মাথা নোয়াবেন না এবং প্রয়োজনে শহিদ হয়ে যাবেন। 

হুমায়ুন কবির বলেন, যেখানে দেশে মন্দির ও গির্জা নির্মাণের স্বাধীনতা রয়েছে, সেখানে মসজিদ নির্মাণের অধিকার থেকেও আমরা বঞ্চিত নই। সুপ্রিম কোর্ট স্বীকার করেছে যে, হিন্দুরা মসজিদটি ভেঙে দিয়েছিল। কিন্তু হিন্দুদের অনুভূতি সম্মান করে সেখানে মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। আমরাও সংবিধানের অধিকার অনুযায়ী মসজিদ নির্মাণ করব।

উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বরই অযোধ্যার বাবরি মসজিদটি করসেবকরা ভেঙে ফেলেছিলেন। এবার ঐতিহাসিক ওই দিনেই মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ