মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

যুদ্ধবিরতি ভঙ্গ করে ফের গাজায় হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজায় ঘোষিত যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনী আবারও হামলা চালিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ গাজা উপকূলীয় শহর খান ইউনুসের পূর্বে বানি সুউহাইলা রাউন্ডআবাউটের কাছে একটি স্কুলকে লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে ইসরায়েল।

বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। সংবাদমাধ্যমটি স্থানীয় সূত্রে ঘটনাটি যাচাই করেছে।

এদিকে, এর আগে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্পে ইসরায়েলের আরেকটি হামলায় অন্তত একজন নারী নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে আলজাজিরার আরবি সহকর্মীদের জানিয়েছে স্থানীয়রা।

গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির শর্ত থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে, যা চুক্তি লঙ্ঘনেরই আরেকটি দৃষ্টান্ত বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ