বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি

পাঞ্জাবে নিষিদ্ধ ইমরান খান ও তার দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘রাষ্ট্রবিরোধী’ আখ্যা দিয়ে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করে দেশটির পাঞ্জাবের প্রাদেশিক বিধানসভায় একটি প্রস্তাব পাস হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল-এন)–এর তাহির পারভেজের উত্থাপিত এই প্রস্তাবটি পিটিআই সদস্যদের বয়কটের মধ্যে গৃহীত হয়।

সম্প্রতি পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে নাম উল্লেখ না করে ইমরান খানকে সেনাবাহিনীবিরোধী বক্তব্য এবং উসকানিমূলক মনোভাব ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে তীব্র সমালোচনা করার কয়েকদিন পর এই ঘটনা ঘটল।

আহমেদ শরিফ চৌধুরী বলেছিলেন, ‘এ ধরনের বক্তব্য এখন আর রাজনীতির পরিধির মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এগুলো “জাতীয় নিরাপত্তার জন্য হুমকি”তে পরিণত হয়েছে।’

এরপর থেকে এ নিয়ে পিএমএল-এন এবং পিটিআইয়ের নেতাদের মধ্যে বাকযুদ্ধ অব্যাহত ছিল।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইমরান খান অতীতে কঠিন ভাষায় বিরোধী রাজনীতিকদের সমালোচনা করেছেন। তাই সামরিক বাহিনীর মুখপাত্রের মন্তব্য নিয়ে আপত্তি তোলার কোনো অধিকার তার নেই।

অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে আইএসপিআর মহাপরিচালকের মন্তব্যকে পিটিআই ‘হাস্যকর’ বলে অভিহিত করে কঠোরভাবে নিন্দা জানিয়েছে এবং জোর দিয়ে বলেছে, ‘ইমরান খান জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নন’। সূত্র: ডন

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ