মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল সিরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় সিরিয়ার ওপর জারি করা সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন পার্লামেন্ট কংগ্রেস। গৃহযুদ্ধ ও জাতিগত দ্বন্দ্বে বিধ্বস্ত সিরিয়ায় দেশি-বিদেশি বিনিয়োগে পথকে সুগম করতেই এ পদক্ষেপ নিয়েছে মার্কিন আইনসভা।

সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল-শারা শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে এই পদক্ষেপ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিনিয়োগ ফিরিয়ে আনার পথ প্রশস্ত করেছে।


মার্কিন কংগ্রেস গত বুধবার সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থায়ীভাবে বাতিল করেছে। সিরিয়ার সাবেক নেতা বাশার আল-আসাদ গত বছরের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হন। আল-শারা তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের প্রথম পোস্টে একটি রেকর্ড করা ভিডিওতে বলেছেন, ‘নিষেধাজ্ঞা ছাড়াই সিরিয়ার আজ প্রথম দিন। সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ।

এরপর আপনাদের ধন্যবাদ জানাই ১৪ বছর ধরে প্রচেষ্টা এবং ধৈর্যের জন্য।’
আল-শারা সিরিয়ার জনগণের আহ্বানে সাড়া দেওয়ার জন্য (মার্কিন) রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে... এবং সিরিয়ার জনগণের ত্যাগ স্বীকার করার জন্য কংগ্রেসের সদস্যদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। সৌদি আরব এবং তুরস্কের আবেদনের প্রেক্ষিতে ট্রাম্প ইতিমধ্যেই দুইবার সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাস্তবায়ন স্থগিত করেছিলেন।

কিন্তু আল-শারা চেয়েছিল নিষেধাজ্ঞা পুরোপুরি উঠে যাক।

তার আশঙ্কা ছিল, নিষেধাজ্ঞা কাগজে থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রে আইনি ঝুঁকির ভয়ে অনেক ব্যবসা বিনিয়োগ করতে চাইবে না। শুক্রবার সকালে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। তারা বলেছে, এতে করে দেশটি এখন পুনর্গঠন ও উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশ করছে। বিবৃতিতে দেশ-বিদেশে থাকা সব সিরিয়ানকে দেশের পুনরুদ্ধারে অবদান রাখার আহ্বান জানানো হয়েছে।
সূত্র : আল অ্যারাবিরয়া

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ