শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আপনার বোন হাসিনাকে ফেরত পাঠান, মোদিকে ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের প্রধান ও লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। সম্প্রতি এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওয়াইসি বলেন, দিল্লিতে মোদির যে বোন বসে আছেন, তাঁকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হোক। তাঁর বক্তব্যে মহারাষ্ট্র সরকারের সমালোচনাও উঠে আসে। তিনি বলেন, মহারাষ্ট্র ও মুম্বাইয়ের জনগণকে বলা হচ্ছে, বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে আরও একজনকে তাড়িয়ে দেওয়া হোক। মোদিজির বোন হিসেবে যিনি দিল্লিতে আছেন, তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক।

এই বক্তব্যের সময় সমাবেশে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করে। ওয়াইসি উপস্থিত জনতাকে স্লোগান দেওয়ার আহ্বান জানালে তাঁরা সাড়া দেন। এরপর তিনি মোদিকে উদ্দেশ করে বলেন, এই আওয়াজ শুনুন, তাঁকে নিয়ে যান, তাঁকে বের করে দিন এবং বাংলাদেশে পৌঁছে দিন।

এর আগেও শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা করেছিলেন ওয়াইসি। গত বছরের সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বিহারের পূর্ণিয়ায় এক নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেন, কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল বিহারে তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। ওই বক্তব্যের জবাবে ওয়াইসি বলেন, বিহারে কোনো বাংলাদেশি নেই, বিশেষ করে সীমাঞ্চল এলাকায়, যেখানে তাঁর দল আগের নির্বাচনে ভালো ফল করেছিল।

ওয়াইসি তখন বলেন, মোদিজি দাবি করছেন বিহারে বাংলাদেশি রয়েছে। কিন্তু বিহারে বা সীমাঞ্চল এলাকায় কোনো বাংলাদেশি নেই। বরং দিল্লিতে বাংলাদেশ থেকে আসা একজন বসে আছেন। তাঁকে সীমাঞ্চলে পাঠানো হলে সেখান থেকেই বাংলাদেশে পৌঁছে দেওয়া হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ