শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

দিল্লিতে মসজিদ আঙ্গিনায় উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের রাজধানী দিল্লিতে মসজিদ ও কবরস্থান সংলগ্ন স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়েছে পুলিশ। এ সময় পুলিশের ওপর পাথর নিক্ষেপের ঘটনায় অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে দিল্লির রামলীলা ময়দানের কাছে এই ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, স্থানীয় একটি মসজিদের আশপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান চালানো হয়েছিল। এ ঘটনায় আটক হয়েছেন পাঁচ অভিযুক্ত।

দখলকৃত জমি অভিযোগে উচ্ছেদ চললেও ১৯৪০ সাল থেকে ইজারা নেয়া জমিটি ওয়াকফ বোর্ডেরই বলে জানিয়েছেন স্থানীয়রা।

দখলকৃত অভিযোগে জমি পুনরুদ্ধারে স্থাপনা ধ্বংসের কাজ চলছিল দিল্লি সৈয়দ ফাইজ এলাহি মসজিদ ও তুর্কমান গেটে কবরস্থানের পাশে। এমন সময়ই হঠাৎ পাথর ছুঁড়তে শুরু করে স্থানীয় প্রায় ২৫ থেকে ৩০ জন বাসিন্দা। দিল্লি পুরসভা ও গণপূর্ত বিভাগের প্রায় ৩০০ কর্মকর্তা সে সময় উপস্থিত ছিলেন ঘটনাস্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছুঁড়লে পুলিশের দিকেও পাথর ছুঁড়তে শুরু করে উত্তেজিত জনতা।

পুলিশের বরাত দিয়ে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। দায়ের করা হয়েছে একটি মামলা। এরই মধ্যে আটক হয়েছে কয়েকজন। শতাধিক ভিডিও বিশ্লেষণ করে পাথর ছোঁড়া বাকি ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ভারতের সেন্ট্রাল দিল্লির ডিসিপি নিধিন ভালসান বলেন, ন্যূনতম শক্তি প্রয়োগ করে হামলাকারীদের পিছু হঠতে বাধ্য করেছি আমরা। এরপর থেকে সুষ্ঠুভাবেই কাজ চলছে।

জানা যায়, দিল্লি উচ্চ আদালতের নভেম্বরের একটি নির্দেশনার প্রেক্ষিতে, রামলীলা ময়দানে চলছিল এই উচ্ছেদ কার্যক্রম। প্রায় ৩৯ হাজার বর্গফুট দখলকৃত জমি পুনরুদ্ধারে দেয়া হয় ওই রায়। দিল্লি ওয়াকফ বোর্ডের ব্যবস্থাপনা কমিটি বৈধ মালিকানার নথি উপস্থাপন করতে পারেনি, এমন সাড়ে আট হাজার বর্গফুট জমির সব স্থাপনা ভেঙে দেয়া হবে বলে ডিসেম্বরে ঘোষণা দেয় দিল্লি পুরসভা। ১৯৪০ সাল থেকে ইজারায় নেয়া এই সাড়ে আট হাজার বর্গফুট জমির মধ্যেই পড়েছে সৈয়দ ফাইজ এলাহি মসজিদ। চলতি সপ্তাহে পুরসভার কর্মকর্তারা এলাকাটি পরিদর্শনের সময়ও স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়েন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ