শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় গবাদি পশু চুরির সন্দেহে ৪৫ বছর বয়সী এক মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে একদল অজ্ঞাতপরিচয় চরমপন্থী। গতকাল বৃহস্পতিবার পুলিশ এই খবর জানিয়েছে।

পিটিআই-এর তথ্য অনুযায়ী, গত বুধবার রাতে পোড়াইয়াহাট থানার অন্তর্গত মাটিহানি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম পাপ্পু আনসারি, তিনি পাথরগামা থানার অন্তর্গত রানিপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, একদল লোক আনসারিকে গবাদি পশু চুরির অভিযোগে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট জে পি এন চৌধুরী জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারা এর সাথে জড়িত তা শনাক্ত করতে তদন্ত চলছে।

চৌধুরী বলেন, ‘‘তদন্তের অগ্রগতি হলে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতের বিরুদ্ধে আগে থেকেই অপরাধমূলক রেকর্ড ছিল এবং অতীতে তিনি বেশ কয়েকবার জেলেও গিয়েছিলেন।

সম্প্রতি ভারতে হিন্দুত্ববাদী জঙ্গিরা ‘বাংলাদেশি’ ও ‘রোহিঙ্গা’ তকমা দিয়ে; আবার কখনও গোমংস বহনের অভিযোগ তুলে প্রকাশ্যে মুসলমানদের একের পর এক গণপিটুনি দিয়ে হত্যার উৎসবে মেতে উঠেছে। গত কয়েকমাসে চরমপন্থীদের বেপরোয়া সহিংসতায় দেশটির নিরপরাধ বহু মুসলিম নির্মমভাবে হতাহতের শিকার হয়েছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ