শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ ও রাসুলকে খুশি করা’ হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল যুক্তরাজ্য-স্পেন সায়েদাবাদে অবৈধ ১০০ বাস কাউন্টার সিলগালা

ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। 

রোববার (১ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফট্যানেন্ট জেনারেল আবদুর রহিম মুসাভি শনিবারের (২৮ ফেব্রুয়ারি) এই হামলায় প্রাণ হারিয়েছেন। মুসাভি গত বছরের জুনে তার পূর্বসূরির মৃত্যুর পর থেকে সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন। একই হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ-ও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তাসনিম।

উল্লেখ্য, এর আগে ইরান আরও দুইজন গুরুত্বপূর্ণ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছিল। তারা হলেন অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর এবং দেশটির প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী শামখানি। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের একটি বৈঠক চলাকালে এই হামলা চালানো হয়, যা ইরানের সামরিক নেতৃত্বের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

শীর্ষ নেতাদের এই হত্যাকাণ্ডের পর ইরানের রেভোলিউশনারি গার্ড কোর্পস (আইআরজিসি) প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে এবং ইতিমধ্যে অঞ্চলটিতে মার্কিন ও ইসরাইলি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।

সূত্র: সিএনএন

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ