শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাশ এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ ও রাসুলকে খুশি করা’ হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল যুক্তরাজ্য-স্পেন

ইরানে যেই দায়িত্ব নেবে, তাকেও হত্যার লক্ষ্যবস্তু করার হুমকি ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, আয়াতুল্লাহ আলি খামেনির পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে যেই দায়িত্ব নেবেন, তাকেও হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত করবে ইসরায়েল।

বুধবার (৪ মার্চ) এক বিবৃতিতে তিনি এ হুমকি দেন। 

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা থেকে যে-ই নেতা নিয়োগ পাবে এবং ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা, যুক্তরাষ্ট্র ও মুক্ত বিশ্ব এবং আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে হুমকি অব্যাহত রাখবে, পাশাপাশি ইরানের জনগণকে দমন করবে—সে নিঃসন্দেহে নির্মূলের লক্ষ্য হবে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, তার নাম কী বা সে কোথায় লুকিয়ে আছে—তা কোনো বিষয় নয়।

প্রতিরক্ষামন্ত্রী কাটজ জানান, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে এবং দেশটির জনগণের জন্য সরকার পতনের পরিবেশ তৈরি করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাবে ইসরায়েল।

সূত্র : আল-জাজিরা।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ