মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

মামদানির বাসার সামনে বোমাসদৃশ বিস্ফোরক নিক্ষেপে: গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামাদনির বাসভবনের সামনে বিক্ষোভ চলাকালে বোমাসদৃশ বিস্ফোরক নিক্ষেপের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এ নিয়ে ছয়জনকে গ্রেফতার করা হলো। খবর এবিসি নিউজের

পুলিশ জানায়, গত শনিবার (৭ মার্চ) পেনসিলভানিয়ার দুই বাসিন্দা এমির বালাত ও ইব্রাহিম কায়ুমি পুলিশের দিকে সন্দেহজনক ডিভাইস ছুড়েছিলেন। প্রথমে এগুলোকে ধোঁয়া বোমা মনে করা হলেও পরে পরীক্ষা করে দেখা যায় এগুলো সম্ভবত বিস্ফোরক ডিভাইস হতে পারে।

ঘটনাটি ঘটে মেয়রের বাসভবন গার্সি ম্যাসনের সামনে। 

বিক্ষোভের সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে একজন পাল্টা বিক্ষোভকারী আগুন লাগানো একটি ডিভাইস পুলিশের দিকে ছুড়ে দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ডিভাইসটি আকাশে উড়ে যাওয়ার সময় আগুন ও ধোঁয়া দেখা যায়। পরে এটি একটি ব্যারিকেডে আঘাত করে নিভে যায়।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জ্যাসিকা টিচস জানান, প্রাথমিক পরীক্ষায় ডিভাইসটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হতে পারে। যা গুরুতর ক্ষতির কারণ হতে পারত। ডিভাইসগুলো আরও পরীক্ষার জন্য এফবিআই’র কাছে পাঠানো হয়েছে।

এই ঘটনাকে ঘিরে মোট ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়র মামদানি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, নিউইয়র্কে ঘৃণা ও সহিংসতার কোনো স্থান নেই।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ