মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

রমজানে আফগানিস্তানজুড়ে ফের পকিস্তানি বাহিনীর বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ সীমান্তবর্তী কয়েকটি প্রদেশে শুক্রবার (১৩ মার্চ) নতুন করে ফের অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। আফগান পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। 

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান পাকিস্তানি হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইসলামাবাদের চালানো হামলা শহরের আবাসিক বাড়িতে আঘাত হেনেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। তালেবানের কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। 

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ক্রসিংয়ে ফের তুমুল গোলাগুলিপাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ক্রসিংয়ে ফের তুমুল গোলাগুলি
তালেবানের একজন মুখপাত্র বলেন, আফগানিস্তানের দ্বিতীয় সর্ববৃহৎ শহর কান্দাহারের বিমানবন্দরেও পাকিস্তান হামলা চালিয়েছে। তালেবানের ওই মুখপাত্র আরও বলেন, কান্দাহার বিমানবন্দরের কাছে প্রাইভেট এয়ারলাইনে একটি জ্বালানি ডিপোতেও পাকিস্তান হামলা চালিয়েছে। 

তবে পাকিস্তান দাবি করেছে, তাদের হামলায় কোনো বেসামরিক মানুষ নিহত হয়নি।

জাতিসংঘের আফগানিস্তান মিশন ইউনামা জানিয়েছে, পাকিস্তানের সামরিক অভিযানে ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত আফগানিস্তানে অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে  ২৪ জন শিশু।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ