মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

চলমান যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানের পাশে থাকা এবং সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। 

সোমবার ( ১৫ মার্চ ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ ধন্যবাদ জানান তিনি।

উর্দুতে লেখা সেই বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “মার্কিন-ইসরায়েলি হামলার মুখে ইসলামি প্রজতন্ত্র ইরান এবং ইরানি জনগণের প্রতি সংহতি ও দৃঢ় সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানের সরকার ও জনগণকে ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।”

এমন এক সময়ে সৈয়দ আরাগচি এই ধন্যবাদ জ্ঞাপন করলেন, যখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক উত্তেজনা চলছে। এছাড়া মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করা হয় সৌদি আরবকে।

এদিকে গত ১২ মার্চ সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সালমানের সঙ্গে বৈঠক করতে রিয়াদে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তবে রিয়াদের উদ্দেশে ইসলামাবাদ ছাড়ার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারও গত সপ্তাহে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে চীন, সৌদি আরব, কুয়েত ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার হরমুজ প্রণালী দিয়ে একটি পাকিস্তানি জাহাজকে নিরাপদে যাওয়ার সুযোগ দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ