মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

আমিরাতের ফুজাইরাহ বন্দরে তেলবাহী ট্যাঙ্কার জাহাজে ইরানের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। 

মঙ্গলবার (১৭ মার্চ) ভোরের দিকে এ হামলা ঘটেছে বলে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

ফুজাইরাহ ওমান উপসাগরের তীরবর্তী বন্দর। ট্যাংকার জাহাজটি ওমান উপসাগরের যে এলাকায় হামলার শিকার হয়েছে, সেটি ফুজাইরা থেকে ২৩ নটিক্যাল মাইল দূরে এবং সেটি নোঙ্গর করা অবস্থায় ছিলো।

জাহাজটিতে বিস্ফোরক কোনো বস্তু আঘাত হেনেছে। সেটি ড্রোন, না ক্ষেপণাস্ত্র না-কি অন্যকিছু— তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এই হামলায় জাহাজটির বেশি ক্ষয়ক্ষতি হয়নি, কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

হরমুজ প্রণালির কাছে অবস্থিত ফুজাইরা সমুদ্রবন্দর আমিরাতের জ্বলানি বাণিজ্যর একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। আমিরাতের অধিকাংশ জ্বালানি তেলে এই বন্দর দিয়েই বহির্বিশ্বে যায়। তবে ইরানে যুদ্ধ শুরুর পর থেকে এই বন্দরটি বন্ধ আছে।

ইরানের ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মঙ্গলবার ভোরে ফের শুরু হতেই সাময়িক ভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় সংযুক্ত আরব আমিরশাহি। এর প্রভাব পড়ে বিমান পরিষেবাতেও। যদিও কিছুক্ষণ বন্ধ রাখার পরে আকাশসীমা পুনরায় খুলে দেয় সংযুক্ত আরব আমিরাত। বিমান পরিষেবাও ফের স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানাচ্ছে রয়টার্স।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ