মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ৬ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলের দুটি হামলায় অন্তত ৬ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

বুধবার (১৮ মার্চ) ভোরে আবাসিক এলাকা বাসতা ও জুকাক আল-ব্লাত এলাকায় এই হামলা চালানো হয়, যেখানে অনেক বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছিল। হিজবুল্লাহর সঙ্গে তীব্র সংঘাতের মধ্যে এই হামলা চলানো হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, এই সংখ্যা প্রাথমিক এবং নিহতদের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে।

স্থানীয় গণমাধ্যম জানায়, একটি হামলা রাজধানীর জুকাক আল-ব্লাত এলাকায় একটি আবাসিক ভবনে আঘাত হানে। এই এলাকা সরকারি কার্যালয় ও বেশ কয়েকটি দূতাবাসের কাছাকাছি।

এছাড়া, বৈরুতের কেন্দ্রীয় বাসতা এলাকাতেও আরেকটি হামলা হয়, যেখানে প্রত্যক্ষদর্শীরা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে এএফপি জানিয়েছে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ