শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ ও রাসুলকে খুশি করা’ হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল যুক্তরাজ্য-স্পেন সায়েদাবাদে অবৈধ ১০০ বাস কাউন্টার সিলগালা

৪৭ মুসলিমকে প্রার্থী করলেন মমতা বন্দোপাধ্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত হবে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। ২০০১ সাল থেকে এই রাজ্যে ক্ষমতায় রয়েছে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এবারের নির্বাচনেও দলটি ক্ষমতায় আসতে চায়।

বরাবরই মমতা বন্দোপাধ্যায়ের ক্ষমতার নিয়ামক মুসলিম বা সংখ্যালঘু ভোট। এবারের নির্বাচনের আগে কয়েকজন শক্তিশালী মুসলিম নেতা দল থেকে বেরিয়ে যাওয়ায় অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এজন্য তিনি মুসলিম ভোট টানতে এবার প্রার্থীর সংখ্যা বাড়িয়েছেন তিনি।   

বিধানসভার ২৯১ আসনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির প্রথম তালিকায় যেখানে একটিও সংখ্যালঘু বা মুসলিম মুখ নেই, সেখানে তৃণমূলের ২৯১ জন প্রার্থীর মধ্যে ৪৭ জন মুসলিম প্রার্থী রয়েছেন। 
পশ্চিমবঙ্গের ভোট রাজনীতিতে বরাবরই বড় ফ্যাক্টর মুসলিম ভোট। ২০১১ সাল থেকেই যে ভোটব্যাংকে কার্যত একচেটিয়া আধিপত্য রয়েছে তৃণমূলের। ২০২১-এর বিধানসভা নির্বাচনে যেখানে তৃণমূলের সংখ্যালঘু প্রার্থী ছিলেন ৩৫ জন, এবার তা বেড়ে হয়েছে ৪৭। গতবারের থেকে যা ৩৪ শতাংশেরও বেশি। 

নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, রাজ্যের ২৯৪ আসনের মধ্যে ১২৫ আসনে মুসলিমের সংখ্যা উল্লেখযোগ্য। অন্তত ৭০টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে পারেন মুসলিম ভোটাররা। আরও ৩০-৩৫টি আসনে এই ভোটাররাই হয়ে উঠতে পারেন নির্ণায়ক।

এক নজরে তৃণমূল কংগ্রেসের মুসলিম প্রার্থীরা
চোপড়া, উত্তর দিনাজপুর — হামিদুর রহমান
গোলপোখর, উত্তর দিনাজপুর — মহম্মদ গোলাম রাব্বানি
চাকুলিয়া, উত্তর দিনাজপুর — মিনহাজুল আরফিন আজাদ
ইটাহার, উত্তর দিনাজপুর — মোশারফ হোসেন
কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর — তোরাফ হোসেন মণ্ডল
হরিশ্চন্দ্রপুর, মালদা — মহম্মদ মাতেবুর রহমান
মালতিপুর, মালদা — আবদুর রহিম বক্সী
মোথাবাড়ি, মালদা — মহম্মদ নজরুল ইসলাম
সুজাপুর, মালদা — সাবিনা ইয়াসমিন
ফারাক্কা, মুর্শিদাবাদ — আমিরুল ইসলাম
সামসেরগঞ্জ, মুর্শিদাবাদ — নুর আলম
জঙ্গিপুর, মুর্শিদাবাদ — জাকির হোসেন
রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ —আখরুজ্জামান
সাগরদিঘি, মুর্শিদাবাদ — বায়রন বিশ্বাস
সুতি, মুর্শিদাবাদ — ইমানি বিশ্বাস
লালগোলা, মুর্শিদাবাদ — ডা. আবদুল আজিজ
ভগবানগোলা, মুর্শিদাবাদ — রেয়াত হোসেন সরকার
রানিনগর, মুর্শিদাবাদ — সৌমিক হোসেন
ভারতপুর, মুর্শিদাবাদ — মুস্তাফিজুর রহমান 
রেজিনগর, মুর্শিদাবাদ — আতাউর রহমান
বেলডাঙা, মুর্শিদাবাদ — রাবিউল আলম চৌধুরী
হরিহরপাড়া, মুর্শিদাবাদ — নিয়ামত শেখ
নওদা, মুর্শিদাবাদ — শাহিনা মুমতাজ
ডোমকল, মুর্শিদাবাদ — হুমায়ুন কবির (প্রাক্তন IPS)
জলঙ্গি, মুর্শিদাবাদ — বাবর আলি
পলাশীপাড়া, নদিয়া — রুকবানুর রহমান
কালিগঞ্জ, নদিয়া — আলিফা আহমেদ
চাপড়া, নদিয়া — জেবের শেখ
দেগঙ্গা, উত্তর ২৪ পরগনা — আনিসুর রহমান 
হাড়োয়া, উত্তর ২৪ পরগনা — মহম্মদ মুফতি আবদুল মতিন
বসিরহাট উত্তর, উত্তর ২৪ পরগনা — মহম্মদ তৌসিফ রহমান
ক্যানিং পূর্ব, দক্ষিণ ২৪ পরগনা — মহম্মদ বাহারুল ইসলাম
ভাঙড়, দক্ষিণ ২৪ পরগনা — শওকত মোল্লা
কসবা, দক্ষিণ ২৪ পরগনা — জাভেদ আহমেদ খান
সোনারপুর উত্তর, দক্ষিণ ২৪ পরগনা — ফিরদৌসি বেগম
মেটিয়াবুরুজ, দক্ষিণ ২৪ পরগনা — আবদুল খালেক মোল্লা
কলকাতা পোর্ট, কলকাতা — ফিরহাদ হাকিম
পাঁচলা, হাওড়া — গুলশান মল্লিক
পাঁশকুড়া পশ্চিম — সিরাজ খান
মন্তেশ্বর — সিদ্দিকুল্লাহ চৌধুরী
কেতুগ্রাম — শেখ শাহনওয়াজ
হাঁসন — কাজল শেখ
মুরারই — মোশারফ হোসেন।

  এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ