মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধসে পড়ল আবাসিক ভবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে একটি আবাসিক ভবন ধসে পড়েছে। এতে শতাধিক মানুষ আহত হয়েছেন। এই হামলার পর শহরটির একটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আরাদ শহরে ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার কারণেই এই হতাহতের ঘটনা ঘটেছে। সবশেষ তথ্য অনুযায়ী, এই হামলায় শতাধিক আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদমাধ্যমটি জানায়, হামলার সময় আকাশ থেকে একটি ক্ষেপণাস্ত্র দ্রুত নিচে নেমে এসে আঘাত হানে, যার ফলে বিকট বিস্ফোরণ ঘটে। ইসরায়েলের কান নামের একটি সম্প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ১০ বছরের এক শিশুও রয়েছে।

একই সময়ে, উত্তর ইসরায়েলের মালোত-তারশিহা এলাকায় আরেক দফা রকেট হামলায় অন্তত আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে চ্যানেল-১২। প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ ওই এলাকায় একঝাঁক রকেট নিক্ষেপ করেছে।

এদিকে ইসরায়েলি আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা কেন ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি মাঝপথে ধ্বংস করতে (ইন্টারসেপ্ট) ব্যর্থ হলো, তা নিয়ে তদন্ত করবে ইসরায়েলি বিমানবাহিনী। ইসরায়েলি সংবাদমাধ্যমের সূত্রে আল-জাজিরা এই খবর দিয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ