মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের বন্দর ইমাম পেট্রোকেমিক্যাল কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খুজেস্তানের প্রাদেশিক গভর্নরের বরাত দিয়ে দেশটির আরেক সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি বলেছে, ওই হামলায় ফজর-১ এবং ফজর-২ পেট্রোকেমিক্যাল কোম্পানিসহ আশপাশের কিছু স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। শিল্পাঞ্চলটিতে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

গত কয়েক সপ্তাহে ইরানের শিল্প ও উৎপাদনশীল খাতগুলোকে লক্ষ্য করে মার্কিন-ইসরায়েলি হামলার যে ধারা শুরু হয়েছে, এই হামলাকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে, গত কয়েক দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্পাত কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানেও একই ধরনের হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী।

তবে এই সংকটের মধ্যেও ইরানের জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের জ্বালানি কমিশনের চেয়ারম্যান মুসা আহমাদি। দেশটির সংবাদমাধ্যম ইসনা নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুদ্ধের মধ্যেও ইরানের তেল রফতানি বৃদ্ধি পাচ্ছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি বলেন, অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। তবে শিল্পাঞ্চলগুলোতে ধারাবাহিক হামলার ফলে দীর্ঘমেয়াদে দেশটির উৎপাদন খাতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: আল জাজিরা

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ