মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ট্রাম্প লিখলেন- ‘সকল প্রশংসা আল্লাহর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্টার সানডেতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নজিরবিহীন পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ভয়াবহ হুমকি ও গালমন্দ করেছেন। তবে পোস্টের শেষ লাইনে বলেছেন, 'সকল প্রশংসা আল্লাহর।'

মহান আল্লাহর নাম মার্কিন প্রেসিডেন্ট মুখে নিলেও তাতে খুশি হয়নি আমেরিকার মুসলিম সমাজ। বরং উল্টো তারা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

আমেরিকার মুসলিম অধিকার সংগঠন 'কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স' (কেয়ার) অভিযোগ করেছে, ওই পোস্টে ট্রাম্প আল্লাহর নাম মুখে নিয়ে মূলত ইসলামকে বিদ্রূপ করেছেন এবং ইরানে বেসামরিক অবকাঠামোয় হামলার হুমকি দিয়ে ‘যুদ্ধাপরাধের’ ইঙ্গিত দিয়েছেন।

কেয়ার এক বিবৃতিতে বলেছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের বিকৃত ইসলামবিদ্বেষী মন্তব্য এবং ইরানে বেসামরিক স্থাপনায় হামলার হুমকি বেপরোয়া ও বিপজ্জনক। এটি এমন এক মানসিকতার পরিচয় দেয়, যা মানবজীবনের প্রতি খামখেয়ালি এবং ধর্মীয় বিশ্বাসের প্রতি অবজ্ঞাপূর্ণ।’

বিতর্কিত ওই পোস্টে ট্রাম্প সহিংস বার্তার শেষে ‘Praise be to Allah’ বা 'সকল প্রশংসা আল্লাহ' বাক্যটি ব্যবহার করেন। পশ্চিমা বিশ্বে অনেকেই এই বাক্যটিকে ইসলামি হিসেবে বিবেচনা করলেও, বাস্তবে ‘আল্লাহ’ শব্দটি আরবি ভাষায় ‘ঈশ্বর’ বোঝাতে ব্যবহৃত হয়, যা কোনো একক ধর্মের নিজস্ব নয় বলে দাবি করেছে কেয়ার।

কেয়ার আরও অভিযোগ করেছে, এই ধরনের মন্তব্য বিচ্ছিন্ন নয়; বরং মুসলিমদের বিরুদ্ধে দীর্ঘদিনের বিদ্বেষপূর্ণ বক্তব্য ও নীতির ধারাবাহিকতা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ