মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

নৌ অবরোধ করতে এলে যুক্তরাষ্ট্র পস্তাবে : ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, যে কোনো ধরনের নৌ অবরোধ আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা অবশ্যম্ভাবী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকির প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

রেজাই বলেন, অতীতে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র যে ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছিল, তা প্রমাণ করে এই অঞ্চলে ইরানের কৌশলগত অবস্থান অত্যন্ত শক্তিশালী। তার মতে, ভবিষ্যতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র সফল হতে পারবে না।

তিনি আরও দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনীর কাছে এমন কিছু গুরুত্বপূর্ণ ও অপ্রকাশিত সামরিক সক্ষমতা রয়েছে, যা যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। ফলে যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধের মতো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।

সাবেক আইআরজিসি প্রধান রেজাই আরও বলেন, ইরানকে কেবল হুমকি বা রাজনৈতিক বক্তব্য দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না। তিনি ইঙ্গিত দেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি নিয়ে আছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ