মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

হরমুজে বাড়ছে উত্তেজনা, মার্কিন নৌবাহিনীর টহল অব্যাহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামুদ্রিক বাণিজ্য বন্ধ রাখতে অবরোধ কার্যকরে আঞ্চলিক জলসীমায় টহল দিচ্ছে মার্কিন নৌবাহিনী।

মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস পিনকনি (ডিডিজি-৯১) মোতায়েন রয়েছে এ অভিযানের অংশ হিসেবে। সেন্টকমের দাবি, ইরানের বন্দরে জাহাজ প্রবেশ বা বের হওয়া ঠেকাতে বৃহত্তর নৌ-অভিযানের অংশ হিসেবে জাহাজটি কাজ করছে। তাদের নির্দেশে ইতোমধ্যে কিছু জাহাজ ফিরে যেতে কাজ করছেও শুরু করেছে।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস যুদ্ধবিরতি সত্ত্বেও মার্কিন অবরোধ প্রত্যাখ্যান করে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। ফলে অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করলে কিছু জাহাজ ফিরে যেতে বাধ্য হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে গুলিবর্ষণের ঘটনাও ঘটছে। পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে।

সূত্র: শাফাক নিউজ

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ