মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মালয়েশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, হাজারো ঘরবাড়ি পুড়ে ছাই  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মালয়েশিয়ার সাবাহ অঙ্গরাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় এক হাজার ঘরবাড়ি পুড়ে গেছে। এতে নিজেদের আশ্রয় হারিয়েছেন হাজারো মানুষ।

সোমবার (২০ এপ্রিল) সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার সান্দাকান জেলার একটি উপকূলীয় এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ঘনবসতিপূর্ণ এ অঞ্চলে মূলত দরিদ্র জনগোষ্ঠী ও আদিবাসীরা বসবাস করত।

সান্দাকানের পুলিশ প্রধান জর্জ আব্দ রাকমান জানান, হৃদয়বিদারক এ ঘটনায় প্রায় নয় হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সাবাহর দমকল বিভাগ জানায়, রাত দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি স্টেশন থেকে ৩৭ জন কর্মী ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় ১০ একর এলাকাজুড়ে থাকা এক হাজার ভাসমান ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

সরু পথ থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পাশাপাশি ভাটার কারণে পানি কম থাকায় আগুন নেভাতে সমস্যায় পড়েন দমকলকর্মীরা। প্রবল বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে।

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ‘ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করতে দেশটির সরকার সাবাহ রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করছে।’

তিনি বলেন, ‘এ মুহূর্তে ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত সহায়তা পৌঁছে দেওয়াই অগ্রাধিকার।’

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ