মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ইরানে মসজিদ পোড়ানোর দায়ে ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্কের নেতা হওয়া এবং গত জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে তেহরানের একটি মসজিদে আগুন লাগানোর অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের বিচার বিভাগ-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম আমির আলি মিরজাফারি। তেহরানের কোলহাক মসজিদে অগ্নিসংযোগ ও নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড পরিচালনার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশটির সুপ্রিম কোর্ট মিরজাফারির মৃত্যুদণ্ড বহাল রাখে এবং মঙ্গলবার ভোরে তা কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ইরানি রিয়ালের রেকর্ড দরপতনের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ধর্মঘটের ডাক দেন রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত। এরপর মাত্র কয়েক দিনের মধ্যে ইরানের ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর-গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে। বিক্ষোভ দমনে ইতোমধ্যে ইন্টারনেট-মোবাইল নেটওয়ার্ক বন্ধ এবং সেই সঙ্গে দেশজুড়ে মোতায়েন পুলিশ-নিরাপত্তা বাহিনীর পাশাপাশি মোতায়েন করেছে সেনাবাহিনী। এরপর থেকে ধীরে ধীরে বিক্ষোভ কমে যায়।

সূত্র: রয়টার্স

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ