মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসা লজ্জার কিছু নয়: লেবাননের পররাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসরায়েলের সঙ্গে আলোচনা করা লজ্জার কিছু নয় বলে মন্তব্য করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জি। তিনি বলেন, যুদ্ধ শেষ করা এবং দখলকৃত ভুখণ্ড পুনরুদ্ধারই যদি উদ্দেশ্য হয়, তাহলে আলোচনায় বসা যৌক্তিক।

শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, লন্ডন-ভিত্তিক আশারক আল-আওসাত পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ্জি স্পষ্টভাষায় বলেন, আলোচনায় যাওয়ার সিদ্ধান্ত আত্মসমর্পণ নয়, বরং এটি জাতীয় স্বার্থ রক্ষার একটি কার্যকর উপায়।

তিনি আরও বলেন, লেবানন কারো অধীনস্থ নয় বা কারো খেলার পুতুলও নয়।

ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে লেবাননকে দুর্বল হিসেবে উপস্থাপনের সমালোচনা করে তিনি বলেন, লেবাননকে একেবারে দুর্বল অবস্থানে দেখানো যেমন বড় ভুল, তেমনি এটিকে আত্মসমর্পণের অবস্থানে দেখানোও সমানভাবে ভুল।

এ সময় তিনি হিজবুল্লাহর সমালোচনা করেন। তার অভিযোগ, গোষ্ঠীটি জাতীয় স্বার্থ বা দক্ষিণাঞ্চলের মানুষের ভোগান্তির সঙ্গে সম্পর্কহীন লক্ষ্য ও এজেন্ডার জন্য এসব গ্রাম ও বাসিন্দাদের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলছে।

ইরানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে রাজ্জি বলেন, লেবাননের পথ এখন ইরানের পথ থেকে আলাদা। দেশের স্বার্থ আর ইরানের আলোচনা অগ্রগতি বা স্থবিরতার ওপর নির্ভরশীল নয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ