মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

‘যুক্তরাষ্ট্রকে তাদের চাপ প্রয়োগের কৌশল থেকে সরে আসতে হবে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের সঙ্গে কার্যকর আলোচনা চালাতে হলে যুক্তরাষ্ট্রকে তাদের চাপ প্রয়োগের কৌশল থেকে সরে আসতে হবে। সোমবার (২৭ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র সাধারণত শক্তির অবস্থান থেকে আলোচনা করে এবং সামরিক পদক্ষেপ বা নিষেধাজ্ঞা কঠোর করার হুমকি দেয়। তবে তার মতে, এই পদ্ধতি ইরানের ক্ষেত্রে কার্যকর নয়।

উলিয়ানভ আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের উচিত তাদের অবস্থান থেকে ব্ল্যাকমেইল, আলটিমেটাম এবং সময়সীমা নির্ধারণের মতো উপাদানগুলো বাদ দেওয়া।

প্রতিবেদনে বলা হয়, এই মন্তব্য ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে রাশিয়ার অবস্থানকে স্পষ্ট করছে। ধারণা করা হচ্ছে, আব্বাস আরাঘচির রাশিয়া সফরে এ ধরনের বার্তা আরও জোরাল হতে পারে।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ