মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

তেহরান কখনও আলোচনার টেবিল ছাড়েনি: ইরানের প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি-এজেই বলেছেন, তেহরান কখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিল ছেড়ে যায়নি।

শুক্তবার (১ মে) এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি’র বরাতে এসব তত্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মোহসেনি-এজেই বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে আমরা যুদ্ধকে ভয়ও করি না। আমাদের মর্যাদা ক্ষুণ্ন হলে আমরা তা রক্ষায় লড়ব। এটাই আমাদের জাতির দৃঢ় অবস্থান।

তিনি আরও বলেন, ইরান সবসময় আলোচনাকে স্বাগত জানালেও কূটনীতি হতে হবে যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে।

তিনি বলেন, আমরা কোনো চাপ মেনে নেব না। যে পক্ষ হুমকি বা আগ্রাসনের মাধ্যমে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, তারা আলোচনার টেবিলে এসে শর্ত চাপিয়ে দিতে পারে না।

এছাড়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান ইরানের প্রধান বিচারপতি।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনা হবে এবং তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ