মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মাওলানা ইদরিস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা পাকিস্তান বেফাক মহাসচিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার চারসাদ্দায় শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ ইদরিস তারাংজাইয়ের শাহাদাতের ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের বৃহত্তম মাদরাসা বোর্ড ওয়েফাকুল মাদারিস আল-আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা মুহাম্মদ হানিফ জলন্ধরী।

মঙ্গলবার (৫ মে) এক শোকবার্তায় তিনি বলেন, শাইখুল হাদিস মাওলানা ইদরিস সাহেবের শাহাদাতে হৃদয় গভীরভাবে মর্মাহত। তাঁর ওপর হামলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা।

তিনি বলেন, মাওলানা ইদরিস ছিলেন একজন বর্ষীয়ান ও খ্যাতিমান আলেমে দীন। তাঁর হাজারো ছাত্র পৃথিবীর বিভিন্ন দেশে দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তিনি আজীবন হাদিসের দরসে নিয়োজিত ছিলেন এবং দীন, জাতি ও দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মাওলানা হানিফ জলন্ধরী আরও বলেন, শায়খুল হাদিস মাওলানা ইদরিস ছিলেন একজন নিরীহ ও শান্ত স্বভাবের আলেম। তাঁর মতো ব্যক্তিত্বের ওপর হামলা পুরো ধর্মীয় অঙ্গনের জন্য গভীর উদ্বেগের বিষয়।

তিনি দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে দেশের শীর্ষ আলেমদের জন্য কঠোর ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

শোকবার্তায় তিনি দারুল উলুম হাক্কানিয়া আখোড়া খাটক, জামিয়া নোমানিয়া চারসাদ্দার প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী এবং বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা মাওলানা ইদরিস রহ.-এর ছাত্রদের প্রতি সমবেদনা জানান।

তিনি পাকিস্তানের সব মসজিদের ইমাম-খতিব ও মাদরাসা দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান, যেন শহীদ মাওলানা ইদরিসের মাগফেরাত ও মর্যাদা বৃদ্ধির জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ