মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মাওলানা ফজলুর রহমানকে পাক প্রধানমন্ত্রীর ফোন, আলেম হত্যার বিচারের আশ্বাস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পাকিস্তানের বিশিষ্ট শায়খুল হাদিস মাওলানা ইদরিসের শাহাদাতে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের শোক প্রকাশ করে এই হত্যাকাণ্ডের দ্রুতবিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার (৫ মে) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই) প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে শায়খুল হাদিস মাওলানা ইদরিসের হত্যাকাণ্ডে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

মঙ্গলবার খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে এক সশস্ত্র হামলায় বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ শায়খুল হাদিস মাওলানা ইদরিস নিহত হন। এই ঘটনায় পুরো পাকিস্তানের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। আলেম সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত তদন্ত ও বিচার দাবি করে।

জেইউআই মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, ফোনালাপে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন, তাঁর উচ্চ মর্যাদা ও জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করেন। শোকাহত পরিবার ও আলেম সমাজের প্রতি সমবেদনা জানান।

জেইউআই মুখপাত্র আসলাম ঘুরি জানান, প্রধানমন্ত্রী মরহুমের জন্য বিশেষ দোয়া করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন এবং বলেন, এ ধরনের নৃশংস ঘটনায় কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

জেডএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ