মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

লেবাননে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলা চালিয়ে ইসরায়েল দাবি করছে, এই হামলায় লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিশেষ ইউনিট রেদওয়ান ফোর্সের কমান্ডার মালেক বালু নিহত হয়েছেন।

দক্ষিণ বৈরুতের ঘোবেইরি এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালালে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় এবং এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার সত্যতা নিশ্চিত করেছেন। নেতানিয়াহু বলেন, তিনি ও প্রতিরক্ষামন্ত্রী ‘ইসরায়েল কাৎজ’ এ হামলার নির্দেশ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে নেতানিয়াহু বলেন, ইসরায়েলি বসতিতে গুলি চালানোসহ সেনাদের ক্ষয়ক্ষতির জন্য রেদওয়ান ফোর্স দায়ী। দায়ী ব্যক্তিদের কেউ রেহাই পাবে না। ইসরায়েল সব শত্রু ও হত্যাকারীদের খুঁজে বের করবে।

নেতানিয়াহু আরও বলেন, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি তাঁরা দিয়েছেন, এটি তারই অংশ।

ইসরায়েলি এ দাবির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ১৭ এপ্রিল ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর বৈরুতের শিয়া–অধ্যুষিত দক্ষিণ উপকণ্ঠে এই প্রথম ইসরায়েলি হামলা হলো।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ