মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহারের অনুমতি সৌদি-কুয়েতের,  প্রজেক্ট ফ্রিডমের প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমলেও হরমুজ প্রণালিকে ঘিরে আবারও সক্রিয় হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা। এ অবস্থায় নিজেদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের ওপর আগে আরোপ করা বিধিনিষেধ তুলে নিয়েছে সৌদি আরব ও কুয়েত। ফলে দেশ দুটির ঘাঁটি ও আকাশসীমা আবারও ব্যবহার করতে পারবে মার্কিন বাহিনী।

গতকাল (বৃহস্পতিবার, ৭ মে) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র আবারও 'প্রজেক্ট ফ্রিডম' নামে সামরিক অভিযান চালুর প্রস্তুতি নিচ্ছে। এই অভিযানে মার্কিন নৌ ও বিমানবাহিনী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে প্রণালি পারাপারে সহায়তা করবে।

চলতি সপ্তাহের শুরুতে মাত্র ৩৬ ঘণ্টা চালু থাকার পর সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল অভিযানটি। তবে পেন্টাগনের পরিকল্পনাকারীরা নতুন করে সময়সূচি নির্ধারণ করছেন। কয়েকজন মার্কিন কর্মকর্তার ভাষ্য, চলতি সপ্তাহেই এটি পুনরায় শুরু হতে পারে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে।

পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী সমাধানে পৌঁছানো যায়নি। পরে মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন।

এদিকে গত ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ চলাচলের ওপর নৌ-অবরোধ জারি করে রেখেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ট্রাম্প জানান, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত 'প্রজেক্ট ফ্রিডম' সাময়িকভাবে স্থগিত থাকলেও ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে।

মার্কিন কর্মকর্তাদের দাবি, সৌদি আরবের আপত্তির কারণেই হঠাৎ করে অভিযানটি স্থগিত করতে বাধ্য হয় ওয়াশিংটন। রোববার ট্রাম্প আগাম আলোচনা ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রজেক্ট ফ্রিডমের ঘোষণা দিলে সৌদি নেতৃত্ব অসন্তোষ প্রকাশ করে।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রের অনুরোধের জবাবে সৌদি আরব জানিয়ে দেয়, রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি থেকে মার্কিন সামরিক বিমান পরিচালনার অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি অভিযানের জন্য সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতিও স্থগিত করা হয়।

পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনালাপ হলেও তাৎক্ষণিক সমাধান আসেনি। শেষ পর্যন্ত অভিযান স্থগিতের পর আবারও আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের অনুমতি পায় যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্মকর্তারা আরও জানান, সৌদি আরবের সিদ্ধান্ত অনুসরণ করে একই ধরনের অবস্থান নিয়েছিল কুয়েতও।

সূত্র: মিডল ইস্ট মনিটর ও এনবিসি নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ