মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

ট্রাম্প ইরানের জবাব প্রত্যাখ্যান করায় তেলের দাম বেড়েছে ৩ শতাংশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছানোর জন্য গত সপ্তাহে নতুন একটি প্রস্তাব তেহরানে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই প্রস্তাবে সাড়া দিয়ে রোববার (১০ মে) লিখিতভাবে জবাবও দিয়েছে তেহরান। তবে এই জবাব ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ উল্লেখ করে নিজের সামাজিক যোগাযোগমাধ্য ট্রুথ সোশ্যালে পোস্ট দেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প ইরানের জবাব প্রত্যাখ্যানের অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে গেছে প্রায় ৩ শতাংশ।

সোমবার (১১ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্প পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ২ দশমিক ৮ শতাংশ এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রতি ব্যারেলে ২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এই বর্ধিত মূলে বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ১০৪ দশমিক ০৬ ডলারে এবং ডব্লিউটিআই প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৯৭ দশমিক ৯৭ ডলারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক ব্যাংকিং ও হোল্ডিং প্রতিষ্ঠান জেপি মর্গানের অর্থনীতি বিভাগের প্রধান ব্রুস কাসমান রয়টার্সকে এ প্রসঙ্গে বলেছেন, “মধ্যপ্রাচ্যের সংঘাত ১১ তম সপ্তাহে প্রবেশ করেছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলও বন্ধ আছে গত ১১ সপ্তাহ ধরে। জ্বালানি তেলের দামে যে অস্থিরতা চলছে— তার একমাত্র কারণ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পণ্যের পরিবহন বন্ধ থাকা। যদি যুদ্ধ আরও দীর্ঘ হয় এবং প্রণালি বন্ধ থাকে— তাহলে সামনের দিনগুলোতে তেলের বাজার আরও অস্থির হবে।”

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ