মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

মুসলিমদের নিরাপত্তা নিয়ে থালাপতি বিজয়ের কড়া বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী এবং জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয় দায়িত্ব গ্রহণের পরপরই রাজ্যে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, নাগরিকদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য বা সহিংসতা সহ্য করা হবে না।

রাজ্যের সাম্প্রদায়িক স্থিতিশীলতা বজায় রাখতে মুখ্যমন্ত্রী বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মুসলিমদের ওপর অত্যাচার করা হলে কোনো হিন্দু অপরাধীকেও ছাড় দেওয়া হবে না।

তিনি আরও উল্লেখ করেন যে, অপরাধী যে ধর্মেরই হোক না কেন, আইন তার নিজের গতিতে চলবে এবং সরকার নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় প্রধান দায়িত্ব পালন করবে।

এদিকে ক্ষমতা গ্রহণের পরপরই বিজয় সামাজিক সংস্কারের পথে হাঁটা শুরু করেছেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, তিনি রাজ্যের ৪,৭৬৫টি সরকারি মদের দোকানের (টাসম্যাক) মধ্যে ৭১৭টি অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন। মূলত ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত দোকানগুলো এই তালিকার শীর্ষে রয়েছে। সরকারের এই সিদ্ধান্তে বড় ধরনের রাজস্ব ঘাটতির আশঙ্কা থাকলেও জনস্বার্থ ও সামাজিক সুস্থতাকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন।

মুখ্যমন্ত্রী বিজয়ের সরকার ইতিমধ্যে বেশ কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে:

বিনামূল্যে বিদ্যুৎ সেবা: সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিদ্যুৎ বিল মকুবের উদ্যোগ।

নারী নিরাপত্তা: রাজ্যে নারীদের সুরক্ষায় একটি বিশেষ 'নারী নিরাপত্তা বাহিনী' গঠন।

মাদকবিরোধী অভিযান: যুবসমাজকে রক্ষা করতে বিশেষ 'অ্যান্টি-ড্রাগ ইউনিট' তৈরি।

গত রোববার ৫১ বছর বয়সী থালাপাতা বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার দল টিভিকে (TVK) এবার ডিএমকে (DMK) ও এআইএডিএমকে (AIADMK)-র কয়েক দশকের রাজনৈতিক আধিপত্য ভেঙে নিরঙ্কুশ জয় পেয়েছে। বিজয় নেতৃত্বাধীন এই মহাজোট সরকারে কংগ্রেস, বামপন্থী দল এবং মুসলিম লীগও অন্তর্ভুক্ত রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের এই আপসহীন নীতি এবং সামাজিক সংস্কারের উদ্যোগ তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। অভিনেতা হিসেবে রুপালি পর্দায় যেমন তিনি সফল ছিলেন, তেমনি মুখ্যমন্ত্রী হিসেবে তার এই বলিষ্ঠ সূচনা রাজ্যবাসীর মনে আশার আলো জাগিয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ