শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮


দারুল উলুম করাচিতে মাওলানা ফজলুর রহমান ও মুফতি তাকী উসমানীর বৈঠক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পাকিস্তানের শীর্ষ ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা ফজলুর রহমান করাচির ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম করাচি সফর করেছেন। এ সময় তিনি বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি তাকি উসমানীর সঙ্গে দীর্ঘ বৈঠকে মিলিত হন।

শনিবার (১৬ মে) অনুষ্ঠিত এই বৈঠকের খবর মাওলানা ফজলুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেইজে জানানো হয়েছে।

বৈঠকে পাকিস্তানের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দেশের শান্তি ও স্থিতিশীলতা, মাদরাসা শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং মাদরাসা নিবন্ধনসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, বৈঠকে দেশের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, পাঠদানের পরিবেশ এবং সরকারি নীতিমালার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়। বিশেষ করে মাদরাসা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ ও কার্যকর করার বিষয়ে উভয় নেতা গুরুত্বারোপ করেন।

এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য এবং উম্মাহর স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ও আলোচনায় উঠে আসে। বৈঠকে দ্বীনি শিক্ষার প্রসার ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মী ও দারুল উলুম করাচির সংশ্লিষ্ট আলেমরাও এ সময় উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ