শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

ইসরায়েলের অস্ত্রঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, তীব্র কম্পন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শনিবার রাতে অধিকৃত আল-কুদসের (জেরুজালেম) পশ্চিমে বেইত শেমেশ এলাকায় ইসরায়েলের অস্ত্রঘাঁটিতে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো অঞ্চল তীব্রভাবে কেঁপে উঠেছে।

রোববার (১৭ মে) সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর জন্য রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়নে জড়িত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান টোমের কোম্পানি তাৎক্ষণিক এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণটি আসলে ‘পূর্বপরিকল্পিত একটি পরীক্ষা’ ছিল। এটি পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হয়েছে।

কান নিউজে প্রচারিত ওই বিবৃতিতে সংবেদনশীল সামরিক স্থাপনায় ঘটে যাওয়া ঘটনাটিকে ছোট করে দেখানোর চেষ্টা করা হলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ভিডিওগুলো তুলে ধরেছে ভিন্ন চিত্র। ভিডিওতে দেখা যায়, বিশাল এক বিস্ফোরণের পর আকাশে মাশরুম আকৃতির বিশাল ধোঁয়ার মেঘ তৈরি হয়েছে, যা অনেক দূর থেকেও দেখা যাচ্ছিল। দৃশ্যটি কোনো অস্ত্র উন্নয়নকেন্দ্রে বড় ধরনের দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতির মতো মনে হচ্ছিল।

এই বিস্ফোরণের ব্যাপকতা ইসরায়েলের সামরিক-শিল্প অবকাঠামোর অভ্যন্তরীণ অবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। অঞ্চলজুড়ে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকায় এসব স্থাপনার ওপর চাপও ক্রমেই বাড়ছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ