শনিবার, ২৩ মে ২০২৬ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে কোটচাঁদপুরে হেফাজতের বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হজ করতে সৌদি আরব গেলেন সেনা প্রধান সিলেট-৫ আসনের সাবেক এমপির শয্যাপাশে মুফতি আবুল হাসান রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসকদের বৈঠক হরমুজে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে কঠোর সতর্কতা আমিরাতের ‘দ্রুতবিচারের দাবিকে মধ্যযুগীয় বলে জনতার সঙ্গে উপহাস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী’ মসজিদে হারামের খুতবায় হজের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার আহ্বান ‘ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামি মূল্যবোধের প্রতি অবজ্ঞা’

বিশ্ববাজারে ডলারের শক্ত অবস্থানে কমল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মার্কিন ডলারের শক্ত অবস্থান এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। তেলের উচ্চ মূল্যের কারণে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদহার আরও বাড়াতে পারে-বিনিয়োগকারীদের এমন পূর্বাভাসের পরই মূল্যবান এ ধাতুর দামে পতন লক্ষ্য করা গেছে। খবর রয়টার্সের।  

শুক্রবার (২২ মে) গ্রিনিচ মান সময় সকাল ৬টা ১১ মিনিট পর্যন্ত বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫২২ দশমিক ০৬ ডলারে নেমে আসে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত ধাতুটির দাম প্রায় শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে। একই সময়ে জুন মাসে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫২২ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে, বর্তমানে মার্কিন ডলারের সূচক গত ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি রয়েছে। ডলারের দাম বাড়ার কারণে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী ক্রেতাদের জন্য ডলারের মূল্যে নির্ধারিত স্বর্ণ কেনা বেশ ব্যয়বহুল হয়ে পড়েছে।

আর্থিক প্রতিষ্ঠান ‘মারেক্স’-এর বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, শক্তিশালী ডলারের কারণেই মূলত স্বর্ণের দামে চাপ তৈরি হয়েছে। তাঁর মতে, বিশ্বজুড়ে উচ্চ সুদহারের পরিবেশও ডলারের এই অবস্থানকে আরও শক্তিশালী করছে।

সূত্র: রয়টার্স

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ