আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির মাধ্যমে প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়েছেন তেহরানের জুমার নামাজের খতিব মোহাম্মদ জাভাদ হাজি আলী আকবরি।
শুক্রবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।
শুক্রবারের খুতবায় তিনি বলেন, প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে ইরানের প্রথম পদক্ষেপ হবে হত্যার সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করা। এরপর মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের প্রভাব দূর করা, পশ্চিম এশিয়ার মানচিত্র থেকে ইহুদিবাদী শাসনব্যবস্থা সরিয়ে দেওয়া এবং বিশ্বে যুক্তরাষ্ট্রের আধিপত্যের অবসান ঘটানো হবে বলে মন্তব্য করেন তিনি।
আকবরি বলেন, প্রতিশোধের দাবি শুধু আবেগের বিষয় নয়, এটি যুক্তি, শরিয়াহ ও অধিকারের ভিত্তিতে করা দাবি।
তিনি আরও বলেন, বিপ্লবের সর্বোচ্চ নেতা জাতির এই দাবিকে তার বার্তায় সমর্থন করেছেন এবং এখন এটি ইসলামী বিশ্বের অন্যতম প্রধান দাবিতে পরিণত হয়েছে।
আওয়ার ইসলাম/জেডএম
