রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত

জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত হাউস অব ইসলামিক আর্টস ইসলামি শিল্পকলার জন্য নিবেদিত দেশটির প্রথম জাদুঘর হিসেবে ইতিহাস, ঐতিহ্য ও শিল্প-সংস্কৃতির এক অনন্য ভাণ্ডার হয়ে উঠেছে। জাদুঘরটিতে ১৫ শতাব্দীজুড়ে বিস্তৃত ইসলামি সভ্যতার এক হাজারেরও বেশি দুর্লভ নিদর্শন সংরক্ষিত রয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, জাদুঘরের সংগ্রহে চীন, ভারত, মাগরিব ও আন্দালুসিয়াসহ ইসলামি বিশ্বের বিভিন্ন অঞ্চলের শিল্পকর্ম স্থান পেয়েছে। এসব নিদর্শনে ইসলামি সভ্যতার কারুশিল্প, নান্দনিকতা এবং উদ্ভাবনী ঐতিহ্যের অনন্য পরিচয় ফুটে উঠেছে।

জাদুঘরের অন্যতম আকর্ষণ আরবি ক্যালিগ্রাফি বিভাগ। এখানে সংরক্ষিত রয়েছে বিরল কুরআনের পাণ্ডুলিপি, যা দেখায় কীভাবে আরবি লিপি সময়ের সঙ্গে সঙ্গে একটি আধ্যাত্মিক শিল্পরূপে বিকশিত হয়েছে।

সংগ্রহের উল্লেখযোগ্য নিদর্শনের মধ্যে রয়েছে ২ দশমিক ৬ মিটার দীর্ঘ একটি কাপড়, যাতে অতি ক্ষুদ্র অক্ষরে পবিত্র কুরআনের এক-তৃতীয়াংশ লিখিত হয়েছে। এছাড়া এমন একটি পাণ্ডুলিপিও রয়েছে, যার প্রতিটি অক্ষরের মধ্যে মহান আল্লাহর একটি করে পবিত্র নাম সংযোজিত হয়েছে।

জাদুঘরে প্রাচীন ইসলামি মুদ্রারও বিশাল সংগ্রহ রয়েছে। এতে প্রাথমিক ইসলামি রাষ্ট্র, উমাইয়া ও আব্বাসীয় যুগ থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন ইসলামি রাজবংশের হাজারো মুদ্রা প্রদর্শিত হচ্ছে। এসব মুদ্রা ইসলামি বিশ্বের অর্থব্যবস্থার বিকাশ এবং সভ্যতার বৈচিত্র্য তুলে ধরে।

এ ছাড়া জাদুঘরে ইসলামি ঐতিহ্যের অংশ হিসেবে বিভিন্ন ধরনের সিরামিক, বস্ত্রশিল্প এবং স্থাপত্য অলংকরণের নিদর্শনও প্রদর্শিত হচ্ছে।

ইন্টারঅ্যাকটিভ প্রদর্শনী, অস্থায়ী প্রদর্শনী, কর্মশালা ও বক্তৃতার মাধ্যমে হাউস অব ইসলামিক আর্টস ইসলামি ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলার পাশাপাশি একটি প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সূত্র: আরব নিউজ

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ