বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনে আম্মার ও শিবির নেতাদের শাস্তি চাইল শিক্ষক নেটওয়ার্ক অশ্লীলতা থেকে বাঁচার দোয়া জাতিসংঘে ভারতীয় কূটনীতিকের আরবি বক্তব্যে ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা সৌদির বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টিসহ আকস্মিক বন্যার শঙ্কা

জাতিসংঘে ভারতীয় কূটনীতিকের আরবি বক্তব্যে ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যবিষয়ক জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বিতর্কে ইংরেজি ছেড়ে আরবিতে বক্তব্য দিয়ে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির বার্তা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি পি. হারিশ। ধারণা করা হচ্ছে, নিরাপত্তা পরিষদে কোনো ভারতীয় কূটনীতিকের আরবি ভাষায় বক্তব্য রাখার ঘটনা এটিই প্রথম।

বুধবার (২৯ জুলাই) ভারতীয় স্বাধীন অনলাইন গণমাধ্যম মুসলিম মিররের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সেই বিতর্কে গাজার ভয়াবহ মানবিক সংকটের প্রসঙ্গ তুলে তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে যে মনোযোগ রয়েছে, তা যেন বেসামরিক মানুষের প্রাণহানি ও অবকাঠামো ধ্বংসের মতো জরুরি বিষয়গুলোর গুরুত্বকে ম্লান করে না দেয়।

কায়রোর আমেরিকান ইউনিভার্সিটিতে আরবি ভাষা নিয়ে পড়াশোনা করা হারিশ এই সুযোগটি কাজে লাগিয়ে সরাসরি ফিলিস্তিনিদের উদ্দেশে কথা বলেন। জাতিসংঘের দোভাষীরা তাঁর বক্তব্যের তাৎক্ষণিক অনুবাদ অন্যান্য দাপ্তরিক ভাষায় পৌঁছে দেন।

প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনের হারিশের গভীর পেশাগত সম্পর্ক রয়েছে। তিনি এর আগে গাজা সিটিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ভারতের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা ‘আনরওয়া’র সাথেও কাজ করেছেন।

২০২৩ সালে সংঘাত শুরুর পর থেকে জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় প্রায় ৭৩,০০০ মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ৩৮,০০০ নারী ও কিশোরী রয়েছে।

আরবি ভাষায় বক্তব্য অব্যাহত রেখে হারিশ ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর সহায়তা প্রদানের বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ভারত উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে প্রায় ১৭৫ মিলিয়ন ডলার প্রদান করেছে; এর মধ্যে রয়েছে ‘প্যালেস্টাইনিয়ান ইনস্টিটিউট অব ডিপ্লোম্যাসি’-র মতো প্রকল্প এবং আনরওয়া-তে উল্লেখযোগ্য অবদান। ব্রাসেলসে অনুষ্ঠিত সাম্প্রতিক এক দাতা সম্মেলনে ভারত একটি বিশেষায়িত হাসপাতাল, কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্র এবং একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে।

হারিশ জোর দিয়ে বলেন যে, মানবিক সহায়তার পাশাপাশি একটি স্থায়ী রাজনৈতিক সমাধানও অত্যন্ত জরুরি। একটি সার্বভৌম, স্বাধীন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র—যা ইসরায়েলের পাশাপাশি নিরাপদ ও স্বীকৃত সীমানার মধ্যে শান্তিতে সহাবস্থান করবে—সেই লক্ষ্যের প্রতি ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: মুসলিম মিরর

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ