শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

বাবরি মসজিদ ভেঙে ফেলা উচিত হয়নি—কোনো নাগরিক এমন মত প্রকাশ করলেই তাকে দেশবিরোধী বলা যাবে না বলে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের বোম্বে হাইকোর্ট। একই সঙ্গে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়া (এসডিপিআই)-এর দুই নেতার বিরুদ্ধে জারি করা জেলা থেকে বহিষ্কারের (এক্সটার্নমেন্ট) নির্দেশ বাতিল করেছেন আদালত।

বিচারপতি মাধব জামদার রায়ে বলেন, বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি—এটি কারও ব্যক্তিগত মতামত হতে পারে। কেবল এ ধরনের মত প্রকাশের কারণে তাকে দেশদ্রোহী বা রাষ্ট্রবিরোধী হিসেবে আখ্যায়িত করা যায় না।

আদালত আরও বলেন, সরকারের নীতির সঙ্গে ভিন্নমত পোষণ, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা বা স্লোগান দেওয়া একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। এসব কর্মকাণ্ডকে জেলা থেকে বহিষ্কারের মতো কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার যৌক্তিক ভিত্তি হিসেবে ব্যবহার করা উচিত নয়।

রায়ে বোম্বে হাইকোর্ট উল্লেখ করেন, মুম্বাই পুলিশের জারি করা এক্সটার্নমেন্ট আদেশ আইনগত মানদণ্ড পূরণ করতে পারেনি। ফলে ওই আদেশ বহাল রাখার কোনো সুযোগ নেই।

এসডিপিআইয়ের দুই নেতা পুলিশের বহিষ্কারাদেশ চ্যালেঞ্জ করে আদালতে রিট আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তাদের আবেদন মঞ্জুর করে জেলা থেকে বহিষ্কারের আদেশ বাতিল করে দেন।

রায়টি মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড এবং প্রশাসনিক ক্ষমতার প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আইনি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: ইউএনএ নিউজ

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ