শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের ইস্তাম্বুলে সব সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নামাজ আদায়ের উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে রিসেপ তাইয়ের এরদোগানের সরকার।

তুর্কি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ইস্তাম্বুল গভর্নরস অফিস এ বিষয়ে সব জেলা গভর্নর কার্যালয়ে একটি সার্কুলার পাঠিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, নতুন নির্মিত সব স্কুল ভবনে এমন নামাজের কক্ষ রাখতে হবে, যেখানে জুমার নামাজ আদায়ের মতো পর্যাপ্ত স্থান থাকবে। পাশাপাশি ইতোমধ্যে প্রতিষ্ঠিত স্কুলগুলোতেও উপযুক্ত স্থান চিহ্নিত করে সেগুলোকে নামাজের কক্ষে রূপান্তরের উদ্যোগ নিতে বলা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য কর্মীদের জন্য নামাজ আদায়ের উপযুক্ত পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ধর্মীয় অনুশীলনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: মিল্লাত টাইমস উর্দু

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ