শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

ব্রাসেলসে মুসলিম বিদ্বেষী হামলায় প্রাণ গেল মুসলিম দোকানদারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইসলামবিদ্বেষী ও বর্ণবাদী হামলার শিকার এক নারীকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৫৪ বছর বয়সী মুসলিম দোকানদার দ্রিস আতুয়ান (Driss Atouane)।

গত ২৩ জুলাই ব্রাসেলসের এভেরে (Evere) এলাকার ট্রাম-৫৫–এ এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শারবেক (Schaerbeek) এলাকার একটি সুপারমার্কেটের মালিক দ্রিস আতুয়ান ট্রামে ভ্রমণের সময় এক ব্যক্তিকে এক নারীর উদ্দেশে বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী মন্তব্য করতে দেখেন। এ সময় তিনি ওই নারীর পক্ষে প্রতিবাদ জানালে অভিযুক্ত ব্যক্তি তার ওপর চড়াও হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারী দ্রিস আতুয়ানকে নির্মমভাবে মারধর করে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শারবেক এলাকায় দ্রিস আতুয়ান একজন সুপরিচিত ও সম্মানিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা তাকে সাহসী ও মানবিক ব্যক্তি হিসেবে স্মরণ করছেন। তাদের ভাষ্য, একজন অপরিচিত নারীকে রক্ষা করতে এগিয়ে গিয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন।

সূত্র: ইসলাম চ্যানেল

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ